,

ঢাকায় চুরির পিকআপ কুমিল্লায় উদ্ধার, আটক ১

আজকের কুমিল্লা ডট কম :
December 22, 2019
news-image

 

 

স্টাফ রিপোর্টার:

এক মাস আগে ঢাকার ধামরাই থানার মধুডাঙ্গা থেকে চুরি হওয়া পিকআপ ভ্যান কুমিল্লার বুড়িচং থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় পিকআপ ভ্যান চুরির অভিযোগে একজনকে আটক করা হয়েছে।

 

রোববার বিকেলে উপজেলার নিমসার বাজারের ফিলিং স্টেশন থেকে গাড়িসহ তাকে আটক করা হয়। আটক মো. আলম মিয়া কুমিল্লার চান্দিনার বল্লারচর গ্রামের নুরুল ইসলামে ছেলে।

 

দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. সাজ্জাদ হোসেন জানান, ২২ নভেম্বর রাতে ঢাকার মধুডাঙ্গা থেকে মো. আ. আলীমের একটি পিকআপ চুরি হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি মামলা করেন তিনি। ওই ঘটনায় ধামরাই থানার এসআই মাহমুদুল হক বুড়িচং থানায় আসেন। রোববার বিকেলে দেবপুর পুলিশ ফাঁড়ির সহায়তায় নিমসার ফিলিং স্টেশন এলাকায় অভিযান চালিয়ে পিকআপটিকে উদ্ধার করা হয়। এ সময় চুরি সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. আলম মিয়াকে আটক করা হয়েছে। এরপর তাকে আদালতে পাঠানো হয়।