,

নিমসারে সড়ক দুর্ঘটনায় আরএফএল কোম্পানীর গাড়ী চালক নিহত

আজকের কুমিল্লা ডট কম :
August 14, 2018
news-image

 

সাকিব আল হেলালঃ

কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসারে সড়ক দুর্ঘটনায় আবুল কালাম (৫০) নামের আরএফএল কোম্পানীর এক গাড়ী চালক নিহত হয়েছে।

মঙ্গলবার (১৪ আগষ্ট) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিমসার বাজার সংলগ্ন এলাকায় এ দুঘর্টনা ঘটে।

নিহতের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।

আরএফএল কোম্পানীর ট্রান্সপোর্ট অফিসার শহিদুল ইসলাম জানান, আমাদের কাছে আবুল কালামের কোন তথ্য নেই। কোম্পানীর কাছে হয়তো থাকতে পারে। আমরা কোম্পানীর সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। কোম্পানীতে কথা বলে পরে জানাবো।

তবে বিশ্বস্ত একটি সূত্রে জানা যায়, আরএফএল কোম্পানীতে কর্মচারীদের ক্ষতিপুরণ থেকে বঞ্চিত করার জন্যই মূলত তাদের পরিচয় গোপন রাখা হয়।

ময়নামতি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, একটি দুঘর্টনার কথা শুনেছি। একজন নিহত হয়েছে। পরে বিস্তারিত জানাবো।