,

ন্যু ক্যাম্পে মেসির ৩০০

আজকের কুমিল্লা ডট কম :
September 20, 2017
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

লিওনেল মেসি একের পর এক মাইলফলক ছূঁয়ে যাচ্ছেন। এবার ন্যু ক্যাম্পে গোলের ট্রিপল সেঞ্চুরি পূর্ণ করলেন এই আর্জেন্টাইন সুপারস্টার। সেই সুবাদে লা লিগায় মৌসুমের প্রথম চার ম্যাচ থেকে ৯ গোর করলেন মেসি।

সবশেষ মঙ্গলবার রাতে এইবারের বিপক্ষে মেসি করেছেন চার গোল। এতে গত ১৩ বছরে ন্যু ক্যাম্পে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ৩০১টি। বার্সেলোনার সিনিয়র টিমে এ পর্যন্ত মেসি খেলেছেন ৩৮৭ ম্যাচ। যেখান থেকে তিনি করেছেন ৩৫৮ গোল।

চলতি মৌসুমে মেসি প্রথম হ্যাটট্রিক করেন গত ১০ সেপ্টেম্বর। লা লিগায় নিজেদের তৃতীয় ম্যাচে এস্পানিওলের বিপক্ষে হ্যাটট্রিক করেন আর্জেন্টাইন তারকা। সেই ম্যাচেও ৫-০ গোলের বড় ব্যবধানে জয় পায় বার্সা। অবশ্য চলতি মৌসুমের শুরুর পাঁচ ম্যাচ জিতেই উড়ন্ত ফর্ম নিয়ে লা লিগার পয়েন্ট টেবিলে বার্সা শীর্ষস্থানে রয়েছে।