শনিবার, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হতে হবে : চাঁদপুর সদর ইউএনও

আজকের কুমিল্লা ডট কম :
মে ১৬, ২০২৪
news-image

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চাঁদপুর সদর উপজেলার উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ মে) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তোমরা জাতির ভবিষ্যৎ। তোমাদের জীবনমূখী শিক্ষা অর্জন করতে হবে। পড়ালেখার পাশাপাশি আদর্শ নাকগরিক হতে হবে। গুনীদের সম্মান করতে হবে। তোমাদের মাঝে দেশপ্রেম থাকতে হবে। নৈতিকতা শিক্ষা, সু-শিক্ষা অর্জন করতে হবে। তিনি বলেন, আপনাদের মাঝে থাকতে হবে লক্ষ অর্জনের কৌশল, ব্যর্থ হলে ঘুরে দাঁড়ানো। আপনারা সবাই কোন না কোন দিক থেকে মেধাবী। শুধু পড়ালেখা করলেই হবে না, পড়ালেখার পাশাপাশি খেলাধূলা, সংস্কৃতিতেও মেধা অর্জন করতে হবে। আপনারা আলোকিত মানুষ হবেন, সমাজকে আলোকিত করবেন। ভালো মানুষ হবেন, যাতে মৃত্যুর পরও মানুষ আপনাদের স্মরণ করে।

উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদের পরিচালনায় সভাপতির বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী। এসময় তিনি বলেন, ১৯৪৮সালে আমার দাদা নারী শিক্ষার প্রসারের লক্ষে এ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছেন। নারী শিক্ষায় এ অঞ্চলে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পড়ালেখার পাশাপাশি খেলাধূলা, বিনোদন প্রয়োজন, তাই আজকের এ আয়োজন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি খুবই আন্তরিত মানুষ ও ইনোগেটিভ অফিসার। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে কাজ করছেন। তিনি আরো বলেন, তোমরা শিক্ষার্থীরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর হবে। তোমাদের নিজেকে সেইভাবে গড়ে তুলেতে হবে। এ বিদ্যালয়ের ফলাফল অনেক ভালো, তার ধারাবহিকতা তোমাদের ধরে রাখতে হবে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নূরুজ্জামানের স্বাগত বক্তব্যে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শাহতলী জিলানী চিশতী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: গোলাম সারওয়ার, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসিন উদ্দিন, জিলানী চিশতী কলেজের সহকারী অধ্যাপক মো: জহিরুল ইসলাম খান মুরাদ, শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের মেম্বার ফিরোজা বেগম, শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো: সফিক কারী, ধর্ম বিষয়ক সম্পাদক ও অভিভাবক মো: আবুল কাসেম কারী, সদস্য মো: মোস্তফা (ভান্ডারী) মিজি।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা মোসাম্মৎ রুবিনা আক্তার, মেহেরুন নেছা, সহকারি শিক্ষক মো: ইদ্রিস আলী, দীপঙ্কর দে, মোঃ নেছার আহমেদ খান, আব্দুল মান্নান, খন্ডকালীন শিক্ষক শারমিন আক্তার, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আয়েশা আক্তার, মোঃ নজরুল ইসলাম মিজি, রুকাইয়া খাতুন, মোঃ ইয়াছিন খান, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার অপারেটর মাওলানা মামুন হোসাইন, জিলানী চিশতী কলেজের অফিস ইনচার্জ মোঃ রানা সরকার, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিকি বিদ্যালয়ের অফিস সহায়ক মোঃ হযরত আলী সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে যেমন খুশি তেমন সাজো পর্ব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াক জামিল সৈকত, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী সহ অতিথিবৃন্দ।