,

বরুড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী র‌্যালি ও আলোচনা সভা

আজকের কুমিল্লা ডট কম :
July 26, 2017
news-image

 

আরিফ আজগর ঃ

” মাদককে না বলি জীবনকে হ্যাঁ বলি” স্লোগানে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে বরুড়া উপজেলা প্রশাসন কর্তৃক  র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ লুৎফুন নাহার নাজীম।

আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) তারিক মাহমুদুল ইসলাম, ও  বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজম উদ্দিন মাহমুদ।  আলোচনায় বক্তারা বরুড়ায় মাদক প্রতিরোধের জন্য শক্ত অবস্থানের কথা তুলে ধরেন। এ সময় আরো উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা।

পরে একটি র‌্যালি বের হয়, র‌্যালিটি বরুড়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রশাসনের সামনে এসে শেষ হয়। এসময় চলমান বিভিন্ন যানবাহনে মাদকবিরোধী স্টিকার লাগানো হয়।