,

১৮-তম মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টে মিডিয়া সিক্সার্সকে হারিয়ে ফাইনালে নিউজ নিঞ্জাস

আজকের কুমিল্লা ডট কম :
October 26, 2026
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় ১৮-তম মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে মিডিয়া সিক্সার্সকে ২৭ রানে হারিয়ে ফাইনালে উঠেছে নিউজ নিঞ্জাস।

১৮-তম মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টে মিডিয়া সিক্সার্সকে হারিয়ে ফাইনালে নিউজ নিঞ্জাস

সোমবার (২৬ অক্টোবর) সকাল ৯ টায় কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ১৮-তম মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল অনুিষ্ঠত হয়।

১৮-তম মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টে মিডিয়া সিক্সার্সকে হারিয়ে ফাইনালে নিউজ নিঞ্জাস

প্রথমে টসে জিতে নিউজ নিনজাস এর অধিনায়ক সাদিক মামুন প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। ব্যাট করতে নেমে ১৫ ওভারে ১০৬ রানে অল আউট হয়ে যায় দলটি। দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেন সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি ইশতিয়াক আহমেদ। এছাড়া সাফি ৮ রান, মাহফুজ আনোয়ার সৌরভ ১০ রান, সৈয়দ রাজীব ৮ রান, অমিত মজুমদার ২০ রান করেন। মিডিয়া সিক্সারসের পক্ষে আজাদ তিনটি, সেলিম সজিব দুইটি, সাকিব দুইটি করে উইকেট পান। জবাবে ব্যাট করতে নেমে মিডিয়া সিক্সারস ৭৮ রানে অলআউট হয়ে যান। দলের পক্ষে সোহরাব সুমন সর্বোচ্চ ২৪ রান করেন। নিউজ নিনজাসের পক্ষে ইশতিয়াক ও মুন্না তিনটি করে উইকেট পান। অলরাউন্ড পারফরম্যান্স করে ইশতিয়াক আহমেদ ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন।

১৮-তম মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টে মিডিয়া সিক্সার্সকে হারিয়ে ফাইনালে নিউজ নিঞ্জাস

এই টুর্নামেন্টের উদ্বোধন করেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোঃ লুৎফর রহমান। কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাসুক আলতাফ চৌধুরী, এটিএন বাংলার স্টাফ রিপোর্টার খাইরুল আহসান মানিক, দৈনিক আগামী সময়ের প্রতিনিধি মীর শাহ আলম, কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি নজরুল ইসলাম দুলাল, সাবেক সাধারণ সম্পাদক সাইয়িদ মাহমুদ পারভেজ, আর টিভির স্টাফ রিপোর্টার গোলাম কিবরিয়া, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নেতা শহিদ উল্লাহ মিয়াজী, কুমিল্লা প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ শাহ আলম শফি, দৈনিক ভোরের সূর্যোদয়ের প্রধান সম্পাদক এম ফিরোজ মিয়া, কুমিল্লা প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক ওমর ফারুকী তাপস, সদস্য মোঃ শহিদুল্লাহ, কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক দপ্তর সম্পাদক সেলিম রেজা মুন্সী, প্রেসক্লাবের নির্বাহী সদস্য আনোয়ার হোসেনসহ আরো অনেকে। এ সময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা ট্রমা সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ডাক্তার আব্দুল হক, দিঘীর চাপের পরিচালক মোঃ কাউসার, আফসু ডেভেলপারস লিমিটেড ও আফসু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইমন, আল হামরা ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, কুমিল্লা ওয়াটার সেন্টারের পরিচালক মোহাম্মদ মাইনুদ্দিন। তাদেরকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

 

পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন কুমিল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু।