শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ঈদের আগে-পরে ৭দিন মহাসড়কে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ২৩, ২০২৫
news-image

ডেস্ক রিপোর্ট:

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আগামী ২৫ থেকে ২৮ মার্চ এবং ঈদ পরবর্তী তিন দিন (২৯ থেকে ৩১ মার্চ) মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে। তবে এই সময়ে নিত্যপণ্যবাহী যানবাহন চলাচল করতে পারবে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সহকারী সচিব জসিম উদ্দিনের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, রোজার ঈদ উপলক্ষে সড়ক, মহাসড়ক, সেতু ও রেলপথে যাত্রীদের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে গত ৯ মার্চ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে বিদ্যুৎ ভবনে এক সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ঈদুল ফিতর উপলক্ষে আগামী ২৫ থেকে ২৮ মার্চ এবং ঈদ পরবর্তী তিন দিন (২৯ থেকে ৩১ মার্চ) মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ রাখা হবে। তবে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য, পঁচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ওষুধ, সার ও জ্বালানি বহনকারী যানবাহন এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। এই বিষয়টি বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) কর্তৃক বিজ্ঞপ্তির মাধ্যমে সংশ্লিষ্ট সবাইকে জানানো হবে।