মঙ্গলবার, ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

এতিম শিশুদের মাঝে হাসি ফোটালো কুমিল্লা মেডিকেল কলেজ ছাত্রলীগ

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ২৬, ২০২১
news-image

 

স্টাফ রিপোর্টার:
টানা লকডাউনে জনজীবন যখন বিপর্যস্ত,তখন তাদের পাশে এসে দাড়িয়েছে বাংলাদেশের সক্রিয় ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। এরই ধারাবাহিকতায় কেন্দ্রীয় ছাত্রলীগের সার্বিক দিকনির্দেশনায় ভালবাসার ইফতার নিয়ে এতিম শিশুদের মাঝে হাসি ফোটালো কুমিল্লা মেডিকেল কলেজ ছাত্রলীগ।

এরই সাথে করোনা মহামারি প্রতিরোধের জন্য মাস্ক এবং অন্যান্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা মেডিকেল কলেজের ছাত্রলীগ কর্মী রাহুল হালদার,আনোয়ার হোসেন,হৃদয় রঞ্জন নাথসহ অন্যান্য সক্রিয় কর্মীবৃন্দ।

ছাত্রলীগ কর্মীরা জানান,কেন্দ্রীয় ছাত্রলীগের সকল দিক নির্দেশনা পালনে কুমিল্লা মেডিকেল ছাত্রলীগ সর্বদা বদ্ধপরিকর।