,

ওমানে সড়ক দুর্ঘটনায় নবীনগরের জালাল নিহত

আজকের কুমিল্লা ডট কম :
July 3, 2018
news-image

মো. দেলোয়ার হোসেন, নবীনগর:
ব্রা‏হ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের কাজলিয়া গ্রামের মনছুর আলী বাড়ির মকবুল মিয়ার ছেলে ওমান প্রবাসী জালাল মিয়া সোমবার ওই দেশেই সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে।

সূত্র জানায়, জালাল ওই দেশে রাজমিস্ত্রির কাজ করতেন। ঘটনার সময় সে কর্মস্থলে যাবার পথে বেপরোয়া এক প্রাইভেটকারের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। চার ভাই তিন বোনের মাঝে সে তৃতীয় সন্তান। দীর্ঘ দুই যোগেরও বেশি সময় ধরে জালাল ওমানে কর্মরত ছিলেন। স্ত্রী, চার ছেলে এক মেয়ে নিয়ে সুখের সংসার ছিলো তার। জালাল মিয়ার আকস্মিক মৃত্যুতে তার পরিবারসহ স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।