,

করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন কুমিল্লার ইষ্টার্ণ মেডিকেলের ডা.আইরিন পারভীন

আজকের কুমিল্লা ডট কম :
December 6, 2020
news-image

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার ইষ্টার্ণ মেডিকেল কলেজ হাসপাতালের স্ত্রীরোগ ও প্রসূতি বিদ্যা বিভাগের কনসালটেন্ট ডা.আইরিন পারভীন (৪৪) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (৫ ডিসেম্বর) রাত আনুমানিক আড়াইটায় এসএমএমইউ’র আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিএসএমএমইউ’র আইসিইউতে চিকিৎসা নিচ্ছিলিন। সেখানেই তিনি শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।