,

কুবিতে নির্মাণাধীন বঙ্গবন্ধু হলের মাচা ভেঙ্গে পড়ে শ্রমিক আহত

আজকের কুমিল্লা ডট কম :
February 24, 2021
news-image

শাহাদাত বিপ্লবঃ

কুমিল­া বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সম্প্রসারিত অংশের নির্মাণাধীন ভবনের ৫ম তলা থেকে পড়ে এক নির্মাণ শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে মো: তারেক নামের এ শ্রমিক মাচা ভেঙে নিচে পড়ে যান।

প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা যায়, হলের সম্প্রসারিত অংশের ৫ম তলায় কাজ করার সময় হঠাৎ মাথা ঘুরে মাচার মধ্যে বসে পড়েন। পরে অন্যরা ধরতে যাওয়ার আগেই উপর হতে পড়ে যান এ শ্রমিক। এসময় তার নাক, মুখ ও মাথা গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। পরে তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল অফিসার শাহিদা আক্তার শিমু বলেন, ‘আহত শ্রমিকের অবস্থা বেশ গুরুতর। সে মাথাসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছে।

এ ঘটনায় বঙ্গবন্ধু হলের কাজ করা ঠিকাদার মো মিলন বলেন, ‘একজন শ্রমিক উপর থেকে পড়ে আহত হয়েছে, তার চিকিৎসার সব ব্যয়ভার আমরা বহন করবো।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. আবু তাহের বলেন, ‘ বিষয়টি জানার পর আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছি।’