কুমিল্লায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-২৬ এর উদ্বোধন
স্টাফ রিপোর্টার:
কুমিল্লায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-২৬ এর উদ্বোধন হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট এন্ড রিজিওনাল হেড অব প্রাইম ব্যাংক, কুমিল্লার তারিকুল হাসান।
এতে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার মোঃ বখতিয়ার রহমান গাজী ।
অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মাহবুব মোর্শেদ এবিপি হেড অব ব্রাঞ্চ প্রাইম ব্যাংক, আশীষ অধিকারী – হেড অব ব্রাঞ্চ, প্রাইম ব্যাংক কুমিল্লা, জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম চপল, সদস্য শেখ সোহরাব উদ্দিন রাজিত, আলামিন ভূঁইয়া, মানিক কুমার দাস , ফখরুল আলম উল্লাস, রিয়াদ মজুমদার । সঞ্চালনা করেন কুমিল্লা জেলা ক্রিকেট কোচ হাবীব মোহাম্মদ মোবাল্লিগ জেমস ।
