,

কুমিল্লার বুড়িচংয়ে বিপুল পরিমাণ মাদকসহ দুই মাদক ব্যবসায়িকে আটক করেছে র‌্যাব

আজকের কুমিল্লা ডট কম :
April 13, 2021
news-image

 

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার বুড়িচংয়ে বিপুল পরিমাণ মাদকসহ দুই মাদক ব্যবসায়িকে আটক করেছে কুমিল্লার র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল।

মঙ্গলবার (১৩ এপ্রিল) উপজেলার ঘোসনগর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩০ কেজি গাঁজা এবং ৯৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এছাড়াও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেট কারটিও জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, জেলার বুড়িচংয়ের সঙ্গুচাল গ্রামের আবুল হোসেনের ছেলে সুমন ভূইয়া (৩২) ও একই উপজেলার মিরপুর গ্রামের মৃত দুলাল মিয়ার ছেলে মোঃ এনামুল হক (২৩)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা ও ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই বিষয়ে আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লার বুড়িচং থানায় মামলা দায়ের করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।