শনিবার, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

কুমিল্লার ব্রাক্ষণপাড়া সীমান্তে অর্ধকোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ২, ২০২৬
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় অর্ধকোটি টাকার ভারতীয় অবৈধ শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর ১২টায় সুলতানপুর ৬০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে, প্রায় পৌনে ১টার দিকে ব্রাহ্মণপাড়ার শশীদল বিওপি’র টহলদল সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় দক্ষিণ তেতাভূমি এলাকা থেকে ৬৯৩ পিস ভারতীয় অবৈধ শাড়ি জব্দ করা হয়।

জব্দকৃত শাড়িগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় ৫৮ লাখ ৯০ হাজার ৫০০ টাকা। পরবর্তীতে এসব শাড়ি কুমিল্লা কাস্টমস অফিসে জমা দেওয়া হয়েছে।

বিজিবি অধিনায়ক আরও জানান, সীমান্তে নিরাপত্তা জোরদার এবং চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও তা চলমান থাকবে।