মঙ্গলবার, ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

কুমিল্লায় মসজিদে মসজিদে স্বাস্থ্যবিধি মেনে ঈদের জামাত অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
মে ১৪, ২০২১
news-image

স্টাফ রিপোর্টার:

স্বাস্থ্যবিধি মেনে কুমিল্লায় যথাযোগ্য ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্যদিয়ে ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।

সকাল ৮ টায় নগরীর মুন্সেফবাড়ী জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম বাহাউদ্দিন বাহার। এছাড়া কান্দিরপাড় এলাকায় কেন্দ্রীয় জামে মসজিদে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়।

নামাজ শেষে দেশ জাতির কল্যান কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়। করোনার কারনে নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা কোলাকুলি থেকে বিরত থাকলেও পরস্পর ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।