কুমিল্লা মুক্ত দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে কুমিল্লায় উদযাপিত হলো কুমিল্লা মুক্ত দিবস-২০২৫। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি দখলদার বাহিনীর হাত থেকে কুমিল্লা মুক্ত হয়েছিল। দিবসটিকে স্মরণ করে এবং মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোমবার কুমিল্লা জেলা প্রশাসন ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আয়োজনে র্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মুঃ রেজা হাসান ও জেলা পুলিশের পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান, পিপিএম।

আলোচনা সভায় বক্তারা মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস, কুমিল্লা মুক্ত দিবসের গুরুত্ব এবং স্বাধীনতার জন্য আত্মোৎসর্গকারী বীর শহীদদের ভূমিকা গভীর শ্রদ্ধার সঙ্গে তুলে ধরেন।
পরে কুমিল্লা মুক্ত দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। সকলেই দেশমাতৃকার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাশেদুল হক চৌধুরী, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দেশপ্রেম, ত্যাগ ও গৌরবের এ দিনটি কুমিল্লাবাসীর মনে নতুন উদ্দীপনা ছড়িয়ে দেয়।









