,

কুমিল্লা শিক্ষাবোর্ডে বিজ্ঞান বিভাগ এগিয়ে

আজকের কুমিল্লা ডট কম :
May 31, 2020
news-image
স্টাফ রিপোর্টার :

কুমিল্লা শিক্ষাবোর্ডে এবছর এসএসসি পরীক্ষায় শতকরা পাশের হার ৮৫.২২।

এবছর মোট জিপিএ ফাইভ পেয়েছে ১০ হাজার ২৪৫ জন। কুমিল্লা বোর্ডের অধীনে ১লাখ ৫৯ হাজার ০৭০ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষায় ১লাখ ৩৫ হাজার ৫৬০ জন উত্তীর্ণ হয়। গ্রুপ ভিত্তিক ফলাফলে বিজ্ঞান বিভাগ সর্বোচ্চ শতকরা ৯৬.৭৬ জন পরীক্ষার্থী পাশ করে।
বোর্ডের অধীনে ৬টি জেলার ১৭৩২টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শতভাগ পাশ করেছে ১৬২টি স্কুল।