,

কুমিল্লা সিটি ফাউন্ডেশনের উপহার পেয়ে আনন্দিত মাদ্রাসার এতিম শিক্ষার্থীরা

আজকের কুমিল্লা ডট কম :
January 30, 2023
news-image

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা সিটি ফাউন্ডেশনের উদ্যোগে বুড়িচং উপজেলার ময়নামতি ঝুমুর খাজা গরিবের নেওয়াজ মাদ্রাসার এতিম শীতার্ত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

সোমবার (৩০ জানুয়ারী) সকালে কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ঝুমুর খাজা গরিবের নেওয়াজ মাদ্রাসার মাঠে  সংগঠনের সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজ সেবক আলমগীর হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক কুমিল্লা সিটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব জামাল খন্দকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য সিঙ্গাপুর প্রবাসী এমদাদুল হক ভুইয়া,  প্রবাসী কল্যাণ সম্পাদক  জামাত উল্লাহ, নির্বাহী সদস্য গোলাম রাসেল,মাসুদ করিম মাসুম, মাহফুজসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

শীতার্ত মাদ্রাসা ছাত্ররা কম্বল পেয়ে আনন্দে উচ্ছাস করেন।