,

কুমিল্লা-৩ আসনে গণসংযোগে সরব বিএনপির মুজিবুল হক

আজকের কুমিল্লা ডট কম :
December 18, 2018
news-image

শাহ ইমরানঃ
কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে এবার ধানের শীষের হয়ে লড়ছেন কেএম মজিবুল হক। তিনি এই আসনের একাধিকবারের সাংসদ বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের ছোট ভাই। একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় দন্ড পাওয়া কায়কোবাদ দীর্ঘদিন ধরে দেশের বাইরে থাকায় এবার নির্বাচন করতে পারছেন না। তবে প্রভাবশালী এই পরিবারের হাতেই রয়েছে ধানের শীষ।

এই আসনে ধানের শীষের প্রার্থী মজিবুল হক বিরামহীন প্রচারণা চালাচ্ছেন। তিনি ভোটারদের দুয়ারে দুয়ারে গিয়ে ধানের শীষে ভোট চাচ্ছেন। এ আসনটিতে তার বিপরীতে রয়েছেন নৌকার প্রার্থী বর্তমান সাংসদ ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ।

মঙ্গলবার সকাল ৮টা থেকে সন্ধ্যা পর্যন্ত মজিবুল হক উপজেলা ছিলমপুর, মোচাগড়া, যাত্রাপুর, সিংহাড়িয়া, মির্জাপুর, কৃষ্ণপুর, চৈইনপুর, টনকী, চাপিতলা, বাইড়াসহ বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন। এ সময় তিনি পথসভা, গণসংযোগ ও লিফলেট বিতরণ করে ধানে শীষে ভোট প্রার্থণা করেন।

এ সময় উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোল্লা মজিবুল হক, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন ভূইয়া, দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী, কুমিল্লা উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম, যুবদল নেতা মাহমুদুল হাছান, মাসুম মুন্সী, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, কায়কোবাদ পরিষদের সাধারন সম্পাদক ইকেএম সেলিম প্রমুখ।