,

কৃষি মন্ত্রীর মায়ের ইন্তেকাল

আজকের কুমিল্লা ডট কম :
September 8, 2026
news-image

নিজস্ব প্রতিবেদক:

কৃষি মন্ত্রী আমিনুর রশিদ ইয়াছিন এর মা আমেনা বেগম ১০৩ বছর বয়সে মঙ্গলবার দুপুর ১:১০ মিনিটে তাঁর মহাখালী ডিওএইচএর বাসগৃহে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যু কালে আমেনা বেগম ৪ ছেলে,৫ মেয়েসহ নাতী নাতনী রেখে যান।

কৃষি মন্ত্রীর সহকারী একান্ত সচিব আমিনুল ইসলাম জানান, বুধবার দুপুর ২টায় মন্ত্রীর নিজ গ্রাম কুমিল্লা সদর দ: উপজেলার বারো পাড়া ইউনিয়নের পরানপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মরহুমা আমেনা বেগমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। মরহুমার পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়ার প্রার্থনা করা হয়েছে।

কৃষি মন্ত্রী আমিনুর রশিদ এর মমতাময়ী মায়ের মৃত্যুতে বিএনপির জাতীয় স্হায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন এমপি এক শোক বার্তায় গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।