গ্রন্থ আলোচনা: “শঙ্খনীল কারাগার”
নুরে আলম জিকু :
◾দিতে পারো একশ ফানুস এনে আজন্ম সলজ্জ সাধ একদিন আকাশে কিছু ফানুস ওড়াই।
◾সুখের সময়গুলি খুব ছোট বলেই অসম্ভব আকর্ষণীয় হয়।
উপন্যাসের দুটি উক্তি দিয়েই শুরু করলাম। “শঙ্খনীল কারাগার” নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের একটি সমকালীন উপন্যাস। এটি লেখকের অন্যতম জনপ্রিয় একটি উপন্যাসও বটে।
এটি ১৯৭৩ সালে প্রকাশিত হয়। উপন্যাসটির উপর ভিত্তি করে একটি চলচ্চিত্রও তৈরি হয় যেটি ১৯৯২ সালে মুক্তি পায়। পরিচালক ছিলেন মুস্তাফিজুর রহমান।
একটি বাড়ির ছাদের চিলেকোঠায় আশ্রিত হিসেবে থাকতেন বি.এ. পাস করে চাকরির খোঁজ করতে থাকা গ্রামের এক সাধারণ ছেলে, নাম তার আজহার হােসেন।
সেই বাড়ির ই শিরিন সুলতানা নামের উনিশ বছর বয়সী এক কন্যা, যে কিনা রােজ সকালে ছাদে উঠে হারমােনিয়ামে গলা সাধতেন।
আযহার হোসেন মনে মনে পছন্দ করতেন শিরিন সুলতানা নামের সেই মেয়েটিকে। হয়ত তিনি অনেক ভালোওবাসতেন সেই মেয়েকে এবং মনে মনে নিজের করে চাইতেন বলেই একদিন তিনি পেয়ে যান তার মনের মানুষকে।
অতি দরিদ্র আজহার হোসেন ১৫০ টাকা ভাড়ার এক ছোট্ট বাসায় স্ত্রী এবং এক কন্যা সন্তানকে নিয়ে শুরু করেন তার জীবন সংসার। ঘটনার শুরু এখাইনেই………
এই কন্যা সন্তান টি আজহার হোসেন এর নিজের না। শিরিন সুলতানার আগের সংসারের।
কোন এক কারনে তার আগের সংসার টা ভেঙ্গে যায়, তার আগের স্বামীর নাম ছিল আবিদ হােসেন।
উচ্চ পরিবারের এক মেয়ে সব ছেড়ে সংসার শুরু করেন এক দরিদ্র ছেলের সাথে। তার অতীত বলতে কেবল ঐ কন্যা সন্তান টি, যার নাম রাবেয়া। এরপরে একে একে তাদের সংসারে আসে তাদের বড় ছেলে খােকা, তারপর রুনু, ঝুনু, মন্টু এবং সর্বশেষ নিনু।
নিনুকে জন্ম দেওয়ার সময় তেইশ বছà¦