,

চান্দিনায় কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন

আজকের কুমিল্লা ডট কম :
November 9, 2017
news-image

 

মো.শরিফুল ইসলাম, চান্দিনা ঃ

চান্দিনায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনা মুল্যে বীজ ও সার বিতরনী উদ্বোধন করেন প্রধান অতিথি সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো.আলী আশরাফ এম.পি। বৃহস্পতিবার (৯ নভেম্বর)  দুপুরে চান্দিনা উপজেলা পরিষদ মিলনায়তনে ওই অনুষ্ঠান হয়।এতে চান্দিনা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো.এহতেসাম রাসুলে হায়দার এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন চান্দিনা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী। উপসহকারী কৃষি অফিসার মো.বদিউল আলম এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী মো.আবদুল মালেক,কৃষি সম্প্রসারণ অফিসার আফরিনা আক্তার,কৃষানী সুফিয়া আক্তার।

এসময় উপস্থিত ছিলেন,চান্দিনা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা আক্তার চৌধুরি,গল্লাই ইউপি চেয়ারম্যান মো.জসিম উদ্দিন,বাড়েরা ইউপি চেয়ারম্যান মো.খোরশেদ আলম প্রমুখ।