,

চান্দিনায় চাঁদাবাজি মামলায় ইউপি মেম্বার গ্রেফতার

আজকের কুমিল্লা ডট কম :
December 5, 2017
news-image

মো শরিফুল ইসলাম:
কুমিল্লার চান্দিনায় চাঁদাবাজি মামলায় বরকইট ইউনিয়ন পরিষদ মেম্বার মো. আওলাদ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলার শ্রীমন্তপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। আওলাদ হোসেন (৩৫) শ্রীমন্তপুর গ্রামের তাজুল ইসলাম এর ছেলে। সে বরকইট ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের মেম্বার এবং উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক।

জানা যায়, শ্রীমন্তপুর বাজারের হুন্ডা মিস্ত্রি শাহজাহান ইউপি মেম্বার আওলাদ হোসেন, পৌর কাউন্সিলর সুরুজ ভূইয়া ও উপজেলা যুবলীগ আহবায়ক জহিরুল ইসলাম মুন্সিকে আসামীকে করে গত ২৯ নভেম্বর বিজ্ঞ আদালতে একটি চাঁদাবাজি মামলা দায়ের করে।

তারপর থেকে মামলটি মিথ্যা ও ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত উল্লেখ করে চান্দিনায় পৃথক পৃথক মানববন্ধন ও প্রতিবাদসভা করে আসছে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সহকারি পুলিশ সুপার (দাউকান্দি সার্কেল) মহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শণ করতে আসলে ঘটনাস্থল হাজির হয় ইউপি মেম্বার আওলাদ হোসেন।এসময় তাকে গ্রেফতার করে পুলিশ।

এব্যাপারে চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীকে বিজ্ঞ আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।