,

চৌদ্দগ্রামে অগ্নিকান্ডে ৮টি ঘর পুড়ে ছাই, ক্ষতি ১৫ লক্ষ টাকা

আজকের কুমিল্লা ডট কম :
May 23, 2018
news-image

সফিউল আলম :
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ২নং উজিরপুর ইউনিয়ন বেলঘর উত্তরপাড়ায় মোঃ জসিম উদ্দিন মিয়াবাজার তোষণ রফিক বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন মোঃ জসিম উদ্দিনের নিজ জায়গায় স্থাপিত ৮টি কক্ষ অগ্নিকান্ডে পুড়ে গেছে।

বুধবার সকাল ৭টার সময় মোঃ জসিম উদ্দিনের বাসগৃহটি পল্লী বিদ্যুতের আগুনে পুড়ে যায়।এই সময় বাসগৃহটিতে থাকা প্রায় ১৫ লক্ষ টাকার মালামালের ব্যাপক ক্ষতি হয়।

বাড়ির মালিক মোঃ জসিম উদ্দিন আরো জানায়, ৮টি পরিবারের এখন কি হবে ? আমরা কোথায় যাবো? আমাদের সাহায্য প্রয়োজন।