,

চৌদ্দগ্রামে অগ্নিকান্ডে ৩ টি বসত বাড়ি পুড়ে ছাই

আজকের কুমিল্লা ডট কম :
March 20, 2019
news-image

সফিউল আলমঃ
কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নের আস্রাফপুর গ্রামে মঙ্গলবার দুপুর ১টার সময় ৩ টি বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। ধারণা করা হচ্ছে রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস ও স্হানীয় এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ হয়।

আনুমানিক ধারনা করা হচ্ছে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিকান্ডের সংবাদ পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে এসে হাজির হোন চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের আহবায়ক ইউপি চেয়ারম্যান শাহজালাল মজুমদার ও ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন খোরশেদ সহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।

এসময় পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করেন উপজেলা যুবলীগের আহবায়ক ৪নং শ্রীপুর ইউপি চেয়ারম্যান শাহজালাল মজুমদার, উজিরপুর ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন খোরশেদ, উজিরপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমান রতন।