,

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যানের চালক নিহত

আজকের কুমিল্লা ডট কম :
July 19, 2018
news-image

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে চট্টগ্রামগামী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে চালক নুর নবী (২৫) ঘটনাস্থলেই নিহত হয়েছে। এসময় কাভার্ডভ্যানের হেলপার আমিনুর গুরুতর আহত হয়।

বৃহস্পতিবার ভোরে (১৯ জুলাই) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আলকরা এলাকায় এ দুঘর্টনা ঘটে।

নিহত নুর নবী বগুড়া জেলার সদর উপজেলার চাঁদমুখা এলাকার বাসিন্দা।

চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের ইনচার্জ মাইনউদ্দিন পাটোয়ারী জানান, আলকরার কাইচ্ছুটি এলাকায় চট্টগ্রামগামী কাভার্ডভ্যানটিকে (ঢাকা-মেট্রো-ট-১৩-৫১৪৩) পিছন থেকে অজ্ঞাতনামা একটি গাড়ি ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। নিহতের লাশটি ও দুর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধার করা হয়েছে।