,

চৌদ্দগ্রামে ৮ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, আটক দুই

আজকের কুমিল্লা ডট কম :
July 25, 2017
news-image

 

আরিফুর রহমান মজুমদারঃ

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শামীম (৪০) নামের একজনকে আটক করেছে থানা পুলিশ ।এদিকে ধর্ষণের ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করায় ইউপি মেম্বার মোঃ রিয়াজকেও আটক করেছে পুলিশ।

ধর্ষনের শিকার মেয়েটি উপজেলার সলাকান্দি এলাকার বাসিন্দা। ধর্ষক শামীম সলাকান্দি গ্রামের ঘোলপাশা ইউনিয়নের মোতালেব মিয়ার ছেলে। এদিকে আটক মোঃ রিয়াজ মেম্বার উপজেলার আমান উল্লাহ মিয়াজীর ছেলে।

মঙ্গলবার (২৫ জুলাই) রাতে তাকে আটক করা হয়। গত ২২ জুলাই মেয়ের বাড়িতে ঢুকে তাকে ধর্ষণ করা হয়েছে।

চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।