চৌদ্দগ্রাম বিসিক শিল্পনগরীতে নির্মাণকাজে অনিয়মের অভিযোগ! স্থানীয়দের বাঁধা!
স্টাফ রিপোর্টার:
কুমিল্লার চৌদ্দগ্রাম বিসিক শিল্পনগরী উন্নয়ন প্রকল্পে ভাউন্ডারী দেয়াল নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও কারচুপির অভিযোগ উঠেছে।
এ ঘটনায় আশ-পাশের মানুষ ও শিল্প মালিকদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। উর্ধ্বতন কর্তৃপক্ষ সরেজমিন তদন্ত করেও ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ বিসিক শিল্প মালিকদের।
জানা গেছে, চৌদ্দগ্রাম বিসিক শিল্পনগরীর উন্নয়নে রাস্তা, ড্রেন ও ভাউন্ডারী দেয়াল নির্মাণে গত ১৫ জানুয়ারি ১ কোটি ৫৬ লক্ষ ৯৭ হাজার ৫৫০ টাকায় নির্মাণকাজ পায় ঠিকাদারী প্রতিষ্ঠান আসিফ এন্টারপ্রাইজ।
২ ফেব্রুয়ারী ঠিকাদারী প্রতিষ্ঠান নির্মাণ কাজ শুরু করে দীর্ঘ ৪ মাসেও শেষ করেনি। নির্মাণকাজ চলাকালিন ভাউন্ডারী দেয়ালের পিলার নির্মাণে পরিমানমত রড, সিমেন্ট ও বালি ব্যবহার না করায় স্থানীয়রা বিসিক কর্মকর্তা জাফর আহমেদের কাছে অভিযোগ করেন। ৬ ফিটের একটি পিলার নির্মাণে ছয় ইঞ্চি পরপর একটি রিং রডসহ মোট তেরটি রিং রড দেয়ার নিয়ম থাকলেও দেয়া হয়েছে মাত্র তিনটি।
এভাবে অর্ধশতাধিক পিলার নির্মাণে রিং রড কম দেয়া হয়েছে। মৌখিক অভিযোগ পেয়ে গত মঙ্গলবার বিসিক কর্মকর্তা জাফর আহমেদ ঠিকাদার আরিফুর রহমানকে অবহিত করেন। ঠিকাদার বিষয়টি জেনে রাতেই গোপনে শ্রমিক পাঠিয়ে সেই পিলারটি মেরামতকালে স্থানীà