হোমনায় সাড়ে ৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক
রাসেল আহমেদ, হোমনা:
কুমিল্লার হোমনায় সাড়ে ৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে হোমনা থানা পুলিশ।
শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের ছয়ফুল্লাকান্দি (হোমনা-মেঘনা) সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার লক্ষীপুর গ্রামের দেলোয়ার (৩৫) ও গিরিশনগর গ্রামের আওয়াল (৩২)।
থানা সূত্রে জানা যায়, উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের ছয়ফুল্লাকান্দি একটি পাইকারি মাছের আড়তের সামনের (হোমনা-মেঘনা) সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা এবং একটি রেজিস্ট্রেশনবিহীন সুজুকি জিক্সার মোটরসাইকেল জব্দ করা হয়।
এ ঘটনায় হোমনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।