,

প্রধানমন্ত্রীর কুমিল্লা-চাঁদপুর সফর ঘিরে র‌্যাব-১১’র বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

আজকের কুমিল্লা ডট কম :
May 16, 2026
news-image

ডেস্ক রিপোর্ট:

প্রধানমন্ত্রীর কুমিল্লা ও চাঁদপুর সফরকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ টহল, ফুট পেট্রোলিং এবং যানবাহন মনিটরিং কার্যক্রম জোরদার করেছে র‌্যাব-১১। পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থাপনাসহ সমাবেশস্থলগুলোতে গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করা হয়েছে।

র‌্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষীপুর বাজার মাঠ, চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ওয়ারুক বাজার এলাকার খোর্দ্দ খাল, চাঁদপুর সদর উপজেলার কুমারডুগী এলাকার বিশ্ব খাল পুনঃখনন এলাকা, চাঁদপুর সরকারি কলেজ মাঠ, চাঁদপুর ক্লাব ও আশপাশের এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

এসব এলাকায় র‌্যাবের টহল ও ফুট পেট্রোলিংয়ের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। এছাড়া সমাবেশস্থল ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ডগ স্কোয়াড ও সুইপিং টিমের মাধ্যমে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত র‌্যাব সদস্য।

র‌্যাব-১১ জানিয়েছে, প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো ধরনের নাশকতা ও অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে তারা সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে।