,

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ১০ জেলায় বিএনসিসি’র দায়িত্ব পালন

আজকের কুমিল্লা ডট কম :
February 15, 2026
news-image

স্টাফ রিপোর্টার:

১২ ফেব্রুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার) তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে দেশব্যাপী পোস্টাল ব্যালট গণনা কার্যক্রমে বিএনসিসি সদস্যগণ অংশগ্রহণ করে।

এই কার্যক্রমের অংশ হিসেবে অত্র বাহিনীর সদস্যগন নির্বাচন কমিশন সচিবালয়, বিভাগীয় কমিশনারের কার্যালয়, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় এবং জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়সমূহে দায়িত্ব পালন করেন।

এই মহান দায়িত্ব পালনের অংশ হিসেবে বিএনসিসির অধীনে ময়নামতি রেজিমেন্ট দায়িত্বপূর্ণ ১০ টি জেলায় উল্লেখযোগ্য সংখ্যক কর্মকর্তা, বিএনসিসিও/পিউইও, সামরিক প্রশিক্ষক,ক্যাডেট এবং বেসামরিক কর্মচারীবৃন্দ দায়িত্ব পালন করেন।