,

ঢাবিতে ককটেল বিস্ফোরণ ভিপি নূরের ষড়যন্ত্র, অভিযোগ সাদ্দামের

আজকের কুমিল্লা ডট কম :
December 29, 2019
news-image

 

অনলাইন ডেস্ক:
অবিস্ফোরিত ককটেল উদ্ধারের রেশ কাটতে না কাটতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে বিস্ফোরিত হলো তিনটি ককটেল। এই ককটেল বিস্ফোরণের ঘটনায় ডাকসু সহ-সভাপতি নূরুল হক নূর ও ছাত্রদলকে দায়ী করেছেন ডাকসুর সহ-সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। রবিবার (২৯ ডিসেম্বর) ককটেল বিস্ফোরণের পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাদ্দাম বলেন, বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি অস্থিতিশীল করতে ছাত্রদল ও ভিপি নূর ষড়যন্ত্র করছেন।

তবে সাদ্দামের অভিযোগ উড়িয়ে দিয়েছেন ঢাবি ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম। তিনি বলেন, সিসিটিভি ফুটেজ আছে। সব কিছু চেক করে দেখার অনুরোধ করছি। ঘটনাস্থল পরিদর্শনে এসে প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী জানান, বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করে রাজনৈতিক ফায়দা নেয়ার অপচেষ্টার অংশ এটি। এ ঘটনায় জড়িতদের ছাড় না দেয়ার কথাও জানান তিনি।