নতুন নেতৃত্বে ‘কুমিল্লার বইপোকা’
নিজস্ব প্রতিবেদক:
বই পড়া, সাহিত্যআড্ডা’র আইডিয়া থেকে ২০১৮ সালে প্রতিষ্ঠিত হয় ‘কুমিল্লার বইপোকা’। অনলাইনে সারাদেশে কার্যক্রম পরিচালনার পাশাপাশি অফলাইনে কুমিল্লায় বই নিয়ে নানান আয়োজন করছে সংগঠনটি।
৮ম বছরে পদার্পন করা সংগঠনটির এই সৃজনশীল কার্যক্রমসমূহ বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছে তারুণ্যশক্তিতে উজ্জীবিত একটি টিম। ডাইভার্সিফাইড নেতৃত্ব তৈরির লক্ষ্যে প্রতিবছরের ন্যায় ২০২৬-২০২৭ সেশানের জন্যেও ১৮ সদস্য বিশিষ্ট নতুন লিডারশিপ টিম গঠন করা হয়েছে।

বইয়ের আলো মানুষের মাঝে ছড়িয়ে দিতে এবারের নেতৃত্বে প্রেসিডেন্ট (টিম লিড) হিসাবে থাকছেন রকি রহমান।
পূর্নাঙ্গ কমিটিতে আরও রয়েছেন:
প্ল্যানিং লিড – সানজিদা আক্তার।
ইভেন্ট ম্যানেজমেন্ট লিড – জাহিদা নূর জুঁই, ফারিয়া মিম, সুমাইয়া ইসলাম।
কমিউনিকেশান লিড – তানভির আলম খাঁ।
ক্রিয়েটিভ এন্ড পাবলিকেশান লিড – মুহাম্মদ শাকিব
সোশাল ওয়েলফেয়ার লিড – জেসমিন সরকার।
ক্যারিয়ার ডেভেলপমেন্ট লিড – রায়হানুল বারি রাসেল।
ইনফরমেশান এন্ড টেকনোলজি লিড – সামিন রহমান মারজান।
লজিস্টিকস এন্ড অপারেশান লিড – সানজিদা জাহান মিশি।
হিউম্যান রিসোর্স লিড – জান্নাতুল নিপা, ঋতু মল্লিক।
অফিস ম্যানেজমেন্ট লিড – সানজিদা তানভী, ফারহানা আনজুম।
স্পন্সর ম্যানেজমেন্ট লিড – রহমত আলী।
মিডিয়া ম্যানেজমেন্ট লিড – জাহিদুল ইসলাম।
ফিন্যান্স লিড – শিল্পী আক্তার।

এছাড়াও উক্ত টিমের কোর্ডিনেশানে থাকবেন সাইদুল আলম কাজল, নুরুজ্জামান নাহিদ, মারুফ আহমেদ।

উল্লেখ্য যে, কুমিল্লার বইপোকা তরুণদের বইমুখী করতে প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন প্রতিযোগিতা, অনুষ্ঠান, লেখকদের জন্মোৎসব, সাহিত্যআড্ডা, পাঠচক্র সহ বিভিন্ন উদ্যোগ এরই মাঝে বাস্তবায়ন করেছে। নতুন এই নেতৃত্ব এরই মধ্যে আরও সৃজশনশীল, চিন্তাশীল, এবং সুনাগরিক তৈরির লক্ষ্যে আরও বহুমুখী কার্যক্রমের উদ্যোগের পরিকল্পনা গ্রহণ করেছে।