,

নবীনগরে পুকুরে ডুবে ছাত্রের মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
May 4, 2018
news-image

 

মো. দেলোয়ার হোসেন, নবীনগর  প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের কাঠালিয়া গ্রামে শুক্রবার পুকুরে ডুবে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যুর খবর পাওয়া গেছে।

জানা যায়, ইব্রাহিমপুর মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্র, জজ মিয়ার ছেলে ইমরান (১২) বিষ দেয়া পুকুরের পানিতে মাছ ধরতে গিয়ে গোসল করার সিড়ির নিচে আটকা পড়ে। স্থানীয় লোকজন সেখান থেকে তাকে উদ্ধার করে নবীনগর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।