,

দাউদকান্দিতে পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার-১২, বিপুল পরিমাণ গাঁজা ও নিষিদ্ধ টেবলেট জব্দ

আজকের কুমিল্লা ডট কম :
September 3, 2026
news-image

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

কুমিল্লার দাউদকান্দিতে পুলিশের পৃথক অভিযানে গত ২৪ ঘণ্টায় ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যাক্তিরা মাদক, ভারতীয় নিষিদ্ধ টেবলেট, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য এবং পরোয়ানাভূক্ত আসামি বলে জানিয়েছেন পুলিশ।

আজ বৃহস্পবার (৩ সেপ্টেম্বর ) দুপুরে গ্রেফতারকৃতদের কুমিল্লা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে দাউদকান্দি মডেল থানার প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।

পুলিশ জানায়, গতকাল বুধবার দুপুর ১২টা থেকে আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত দাউদকান্দি মডেল থানা পুলিশের একাধিক দল পৃথকভাবে বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে গাঁজা, ভারতীয় নিষিদ্ধ টেবলেট(CORAZU TABLET), কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য, গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামীসহ মোট ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, তিন মন (১২০ কেজি) গাঁজাসহ গাজিপুর জেলার কোনাবাড়ি এলাকায় বসবাসকারী মোঃ তরিকুল ইসলাম রাজন(৩১)। সে নীলফামারী জেলার জলডাকা উপজেলার গুলমুন্ড ইউনিয়নের তিলাই গ্রামের আসাদুল্লাহ ওরফে আসাদ মিয়ার ছেলে। সিলটে কোতোয়ালি থানার ঘাসিটোলা এলাকার বাচ্চু মিয়ার ছেল ফরহাদ মিয়া(৩০), কুমিল্লার বাঙ্গরাবাজার এলাকার সুখেন দেব এর ছেলে সঞ্জিত দেব(৪৫), নারায়ন দেবনাথের ছেলে বাবুল দেবনাথ(৪৭), বরিশালের গৌরনদী উপজেলার মৃত জব্বর হাওলাদারের ছেলে সুমন হাওলাদার (৩৮)কে ভারতীয় ১,৪২,৮০০(এক লক্ষ বিয়াল্লিশ হাজার আটশত) পিস CORAZU TABLET সহ আটক করা হয়েছে।

কার্যক্রম নিষিদ্ধ শেখ রাসেল শিশু কিশোর পরিষদ দাউদকান্দি পৌরশাখার আইন বিষয়ক সম্পাদক মোঃ ইব্রাহিম(২২), নিয়মিত মাদক মামলার আসামী সুমন মিয়া(৪৫), গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী মোঃ জসিম উদ্দিন(৫২), মোঃ রানা সিকদার, মোঃ মোক্তার(৩৬), মোঃ মোক্তার(৩৬) ও বাবু(২৫)কে গ্রেফতার করা হয়।

দাউদকান্দি মডেল থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, কুমিল্লা জেলা পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এলাকায় মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকসহ অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।