,

নারায়ণগঞ্জ থেকে ফিরেই করোনায় আক্রান্ত হন কুমিল্লা সদর দক্ষিণের যুবক

আজকের কুমিল্লা ডট কম :
April 14, 2020
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

নারায়ণগঞ্জ থেকে ফিরেই করোনা ভাইরাসে আক্রান্ত হলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার রাজারখলা গ্রামের এক যুবক ।

মঙ্গলবার দুপুরে সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আশরাফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য যে, ওই যুবক নারায়ণগঞ্জে এক গার্মেন্টসে চাকুরী করত। করোনার ভাইরাসে আক্রান্ত হয়ে নায়ারণগঞ্জে তার এক রুমমেট মারা যাওয়ার পর সে নিজ গ্রাম বিজয়পুর ইউনিয়নের রাজারখলায় চলে আসে এবং ওপেন চলাফেরা করেছে বলে জানায় স্থানীয় লোকজন।