,

নোয়াখালীতে বজ্রপাতে আতঙ্কিত হয়ে ইটভাটা শ্রমিকের মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
April 23, 2022
news-image

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সুবর্ণচরে বজ্রপাতে আতঙ্কিত হয়ে এক ইটভাটা শ্রমিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (২২ এপ্রিল) সন্ধ্যার দিকে সুবর্ণচর উপজেলার ৬নং চর আমান উল্লাহ ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের কচ্ছপ মার্কেটের পূর্ব পাশে এসবিএম ব্রিকসে এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম লোকমান হোসেন (৪২) সে রামগতি উপজেলার চরবাদাম ইউনিয়নের পূর্ব চরসীতা গ্রামের খালেক মাঝির ছেলে।

স্থানীয় বাসিন্দা ছানা উল্যাহ জানান, নিহত লোকমান এসবিএম ইটভাটায় এ ডগে কাজ করত। বৃষ্টির সময় শুক্রবার সন্ধ্যার দিকে ইটভাটার কাঁচা ইটের উপর ত্রিপল দিতে যায় লোকমানসহ ইটভাটার ১৫-২০জন শ্রমিক। আপোড়া ইটে ত্রিপল দিয়ে ফেরার পথে পাশে দিয়ে বজ্রপাত হয়। এতে ভয় পেয়ে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায় ওই শ্রমিক। পরে উপস্থিত অন্য শ্রমিকেরা গুরুত্বর অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে ঘরে নিয়ে আসে। এরপর গ্রাম্য চিকিৎসকের পরামর্শে এক ঘন্টা পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ বিষয়ে জানতে চাইলে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক বলেন বজ্রপাশে আতঙ্কিত হয়ে এক ইটভাটা শ্রমিকের মৃত্যুর খবর পেয়েছি। এ ঘটনায় নিহতের পরিবারের অভিযোগ থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।