,

‎পিতা-পুত্রের এভারেস্ট বেস ক্যাম্প জয়

আজকের কুমিল্লা ডট কম :
October 24, 2026
news-image

‎নিজস্ব প্রতিবেদক:

‎পিতা-পুত্র একসঙ্গে দুর্গম এভারেস্ট বেস ক্যাম্প জয় করেছেন। তাঁরা হলেন কর্নেল ডা. নাজমুল হুদা খান (অব.) এবং তাঁর পুত্র সাদনান আদিব খান, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
‎
‎গত ১ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত নেপালের হিমালয় অঞ্চলে ১৮ দিনের এই দুঃসাহসিক ট্রেকিংয়ে তাঁরা প্রায় ২০০ কিলোমিটার পাহাড়ি পথ পাড়ি দেন। প্রতিদিন পাঁচ থেকে নয় ঘণ্টা হেঁটে লুকলা, ফাকডিং, নামচে বাজার, টেংবুচে, ডিংবুচে, লবুচি ও গোরাকশেপসহ দুর্গম পথ অতিক্রম করে গত ৮ অক্টোবর বিকেলে সমুদ্রপৃষ্ঠ থেকে ৫ হাজার ৩৪৬ মিটার উচ্চতায় অবস্থিত এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছান।
‎
‎ফেরার পথে তাঁরা দুর্গম চোলা পাস (৫৪২০ মিটার) অতিক্রম এবং পৃথিবীর সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত মনোরম গোকিও লেক (৪৯৮০ মিটার) পাড়ি দেন ও পরিদর্শন করেন। প্রতিকূল আবহাওয়া, তুষারাবৃত পথ ও উচ্চতাজনিত চ্যালেঞ্জ মোকাবিলা করে এই অভিযান সম্পন্ন করেন তাঁরা।
‎
‎কর্নেল (অব.) ডা. নাজমুল হুদা খান বর্তমানে রাজধানীর বিআরবি হাসপাতাল লিমিটেডের পরিচালক, মেডিক্যাল সার্ভিসেস হিসেবে কর্মরত। পিতা-পুত্রের এই যৌথ অভিযান দুঃসাহসিকতা, অধ্যবসায় ও পারিবারিক বন্ধনের এক অনন্য দৃষ্টান্ত। ১৮ অক্টোবর তাঁরা দেশে ফেরেন।