মঙ্গলবার, ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রাথমিক শিক্ষার যৌক্তিক দাবিতে কুমিল্লায় কালো ব্যাজ ধারণ কর্মসূচী

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ৫, ২০২৬
news-image

 

স্টাফ রিপোর্টার:

সারাদেশের ন্যায় কুমিল্লায় প্রাথমিক শিক্ষার যৌক্তিক দাবিতে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের উদ্যোগে কালো ব্যাজ ধারণ কর্মসূচী পালন করা হয়েছে।

রবিবার (৫ এপ্রিল) সকাল ৯ টায় সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা কালো ব্যাজ ধারণ করেন।

এছাড়া আগামীকাল সোমবার (৬ এপ্রিল) সকাল ৯ টা থেকে সকাল ১০ টা পর্যন্ত কলম বিরতি কর্মসূচী ঘোষণা করা হয়েছে।

দাবি না মানলে আগামী মঙ্গলবার প্রতিবাদ সভা ও পরবর্তী কর্মসূচী ঘোষণা করা হবে।