,

বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি মডেল স্কুলে বই উৎসব ২০২০ অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
January 1, 2020
news-image

 

মোঃ আব্বাস আলীঃ

নতুন বছরের প্রথম দিনে বুধবার সারা দেশে শুরু হয়েছে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের বিনা মূল্যে বই বিতরণ উৎসব।

তার এই অংশ হিসাবে বুধবার সকালে কুমিল্লা মহানগরীর কোটবাড়িতে অবস্থিত বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) মডেল স্কুলে “বই উৎসব ২০২০” অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্ডের মহাপরিচালক মোঃ শাহজাহান (অতিরিক্ত সচিব) । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্ডের পরিচালক (প্রশাসন) ড. মোঃ শফিকুল ইসলাম অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ করা হয়।