বুধবার, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বুড়িচংয়ে বিকট শব্দে বিস্ফোরণ

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ২৪, ২০১৮
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নে এক সৌদি প্রবাসীর বাড়ির ঘরের কলাপসিবল দরজার সামনে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণস্থলে সামান্য গর্তের সৃষ্টি হয়। এছাড়া ওই ঘরের সিঁড়ির কক্ষের গ্লাস ভেঙ্গে যায়, বাথরুমের টাইলস ও এডজাস্ট ফ্যান পড়ে যায়। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

শনিবার (২৪ মার্চ) ভোর পৌণে ৪ টায় বুড়িচং উপজেলার ৬নং ময়নামতি ইউপি’র বাজেবাহেরচর পশ্চিমপাড়া এলাকার আলী আশ্রাফ মাস্টার বাড়ির মরহুম জাফর আলীর ঘরের কলাপসিবল গেইটের পাশে বিকট শব্দে ওই বিস্ফোরণ ঘটে।

ঘটনাস্থলে পরিদর্শন করেন কুমিল্লা জেলা পুলিশ সুপার শাহ আবিদ হোসেন (পিপিএম), সদর সার্কেল তানভীর সালেহীন ইমন, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল আলমসহ সিআইডি ও অন্যান্য বাহিনীর সদস্যরা।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আব্দুল্লাহ আল মামুন বিকেল পৌণে ৪ টায় এ বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ সুপারসহ উর্ধ্বতন অফিসাররা ঘটনাস্থল পরিদর্শন করেন। বিস্ফোরণস্থল হতে আলামত সংগ্রহ করা হয়েছে। বিস্ফোরণের মূল কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বিকেলে চট্টগ্রাম রেঞ্জ এর অতিরিক্ত ডিআইজি (অপস্ এন্ড ক্রাইম) মোহাম্মদ আবুল ফয়েজ এবং পুলিশ সুপার মোঃ শা্হ আবিদ ঘটনাস্থলে রয়েছেন।