,

বুড়িচংয়ে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

আজকের কুমিল্লা ডট কম :
February 17, 2021
news-image

মোঃ জামাল উদিন দুলাল:
কুমিল্লার বুড়িচং উপজেলার পাচঁওরা গ্রামে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ মোঃ মনির হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বুড়িচং থানা পুলিশ।

বুড়িচং থানার ওসি মোঃ মোজাম্মেল হক পিপিএম জানান, কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার সোহান সরকারের সার্বিক তত্ত্বাবধানে গত মঙ্গলবার রাতে বুড়িচং থানার এস আই বিনোদ দস্তগীর, এ এস আই মোঃ অহিদুর রহমান সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রাজাপুর ইউনিয়ন এর পাচঁওরা গ্রামে অভিযান চালায়। পুলিশের টিম পাচঁওরা গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে মোঃ মনির হোসেন (৪২)এর বসতঘরে অভিযান চালিয়ে বারান্দা থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করে এবং মনির হোসেনকে আটক করে থানায় নিয়ে আসে
আটককৃত মাদক ব্যবসায়ী মনির হোসেন একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী।

পুলিশ জানায়, আটক মাদক ব্যবসায়ী মনির হোসেনের বিরুদ্ধে মাদক ব্যবসার সঙ্গে দীর্ঘ দিন ধরে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ ঘটনায় মঙ্গলবার রাতে বুড়িচং থানা পুলিশ বাদি হয়ে মাদক আইনে একটি মামলা দায়ের করে। বুধবার বুড়িচং থানা পুলিশ কুমিল্লা কোর্টের মাধ্যমে মাদক ব্যবসায়ী মনির হোসেন জেল হাজতে প্রেরণ করেন।