,

ব্রাজিল-আর্জেন্টিনা-জার্মানির ম্যাচের সময়সূচি

আজকের কুমিল্লা ডট কম :
May 31, 2018
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

আগামী ১৪ই জুন পর্দা রাশিয়ায় পর্দা উঠবে ফুটবল বিশ্বকাপের ২১তম আসরের। তারপরেই বিশ্বসেরা হওয়ার প্রতিযোগিতায় ছুটবে বিশ্বের ৩২টি দল। এর আগে কয়েকটি প্রীতি ম্যাচ খেলছে অংশগ্রহণকারী দলগুলো।

মূলত শেষ মুহূর্তে নিজেদের পরীক্ষা করার লক্ষ্যেই প্রস্তুতি ম্যাচে অংশগ্রহণ করছে দলগুলো। এরপরেই শুরু আসরের মূল লড়াই। গ্রুপ পর্বে তিন ম্যাচ খেলেই শুরু হবে নকআউট পর্ব। নকআউট পর্বে সর্বোচ্চ চারটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে দেশ গুলো। আর তার মধ্যে একটিতে হারলেই বিদায়।

প্রীতি ম্যাচ হলেও ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগাল এবং বর্তমান চ্যাম্পিয়ন জার্মানির ম্যাচ নিয়ে সমর্থকদের বেশ আগ্রহ। তাই এক নজরে দেখে নেওয়া যাক এই দল গুলোর প্রীতি ম্যাচের সময়সূচি।

জার্মানি বনাম অস্ট্রিয়া – ২ জুন – রাত ১০টা

পর্তুগাল-বেলজিয়াম – ৩ জুন – রাত ১২টা ৪৫

ব্রাজিল-ক্রোয়েশিয়া – ৩ জুন – রাত ৮টা

ব্রাজিল-অস্ট্রিয়া – ৬ জুন – রাত ৮টা

পর্তুগাল-আলজেরিয়া – ৮ জুন – রাত ১টা ১৫

জার্মানি-সৌদি আরব – ৮ জুন – রান ১১টা ৩০

আর্জেন্টিনা-ইসরায়েল – ৯ জুন – সময় অনির্ধারিত