,

‎ব্রাহ্মণপাড়ায় ১৫ কেজি গাঁজাসহ আটক ২, পলাতক ৪

আজকের কুমিল্লা ডট কম :
October 30, 2026
news-image

‎সাইফুল ইসলাম ফাহাদ:

‎কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আরও চারজনকে পলাতক আসামি হিসেবে চিহ্নিত করেছে পুলিশ।
‎
‎গতকাল বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দেবিদ্বার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শাহীনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসআই মো. শামীম, এসআই রুপম সরকার, এএসআই কামরুজ্জামান সোহাগসহ পুলিশের একটি দল অংশ নেয়।
‎
‎পুলিশ সূত্রে জানা যায়, আটক ব্যক্তিরা হলেন কুমিল্লার দেবিদ্বার উপজেলার উত্তর গুনাইঘর ইউনিয়নের ধুলাহাঁস গ্রামের জামিল হোসেন (৪২) ও দক্ষিণ তেতাভূমি এলাকার বাবুল মিয়া (৩৮)। এ ঘটনায় দায়ের করা মামলায় তাঁদের আসামি করা হয়েছে।
‎
‎এ ছাড়া মামলার পলাতক আসামিরা হলেন সুমন মিয়া (৩৫), মোবারক হোসেন, মানিক (২৫) ও হাসান আলী (২২)। তাঁদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
‎
‎দেবিদ্বার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শাহীন বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। মাদক নির্মূলে জড়িত অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।