,

মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

আজকের কুমিল্লা ডট কম :
August 30, 2026
news-image

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার মুরাদনগরের বাঙ্গরা বাজার থানার পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আজ রোববার (৩০ আগস্ট) দুপুরে গ্রেফতার আসামিদেরকে কুমিল্লার বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পাঠানো হয়।

এর আগে, শনিবার (২৯ আগস্ট) দিবাগত রাতে বাঙ্গরা বাজার থানার রামচন্দ্রপুর (উত্তর) ইউনিয়নের জায়েদ আলী মার্কেটের পাশ থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের দিঘলদী গ্রামের মরহুম আব্দুল বারির ছেলে মো: কামাল (৩৫), তেঘুরিয়া পাড়ার মো: নজরুল ইসলামের ছেলে মো: ফয়সাল (২৪) ও মির্জাপুর গ্রামের আব্দুল কাদিরের ছেলে সফিকুল ইসলাম (২৫)।

পুলিশ জানিয়েছে, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানার উপপরিদর্শক (এসআই) রিয়াজুল মোস্তফা পুলিশের একটি দল নিয়ে রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের জায়েদ আলী মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।

বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিউল আলম জানায়, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রোববার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।