,

রায়হানের হত্যাকারীদের পক্ষে না দাঁড়ানোর ঘোষণা আইনজীবীদের

আজকের কুমিল্লা ডট কম :
October 18, 2020
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

এবার সিলেট নগরের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হান উদ্দিনের (৩৫) হত্যাকারীদের পক্ষে না দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ। তবে এ হত্যা মামলায় বাদীর পক্ষে রায়হানের পরিবারকে সর্বাত্মক আইনি সহায়তা দেয়ার আশ্বাস দিয়েছেন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক।

শনিবার সন্ধ্যায় নগরের আখালিয়া এলাকার নেহারিপাড়ায় নিহত রায়হানের বাসায় অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এটিএম ফয়েজ এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফজলুল হক সেলিম এ কথা জানান। এ সময় জেলা আইনজীবী সমিতির নির্বাহী পরিষদের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে সিলেটের মুরারিচাঁদ কলেজের (এমসি) ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে প্রাইভেটকারের ভেতর গণধর্ষণকারীদের পক্ষে আদালতে দাঁড়াননি সিলেটের কোনো আইনজীবী। সেসময় আইনজীবীদের এমন সিদ্ধান্ত দেশ-বিদেশে প্রশংসিত হয়।