,

লাকসামে আবিষ্কার হলো কুফুরী হুজুর: ৩ বছর স্বামী প্রবাসে পুত্র সন্তান জন্ম দিল স্ত্রী!

আজকের কুমিল্লা ডট কম :
February 25, 2019
news-image

 

সেলিম চৌধুরী হীরা.
গত ৩ বছর স্বামী প্রবাসে থাকলেও ওই প্রবাসীর স্ত্রী জন্ম দিলেন এক পুত্র সন্তান। এই চঞ্চালকর ঘটনায় চলছে এলাকা জুড়ে তোলপাড়। ঘটনাটি ঘটেছে গত শনিবার কুমিল্লার লাকসাম উপজেলার আজগরা ইউনিয়নের দৌলতপুর গ্রামে।

জানাযায়, উপজেলা উত্তরদা ইউনিয়নের উত্তরদা গ্রামের মৃত মমিন আলীর ছেলে বদিউল আলম (হুজুর) কুপুরীর মাধ্যমে তাবিজ দেওয়ার নামে ওই প্রবাসী স্ত্রীকে ধর্ষন করে। এতে করে সে অন্তসত্তা হয়ে এক পুত্র সন্তান প্রসব করে। ওই প্রবাসীর স্ত্রী তিন কন্যা সন্তান রয়েছে। তার বড় মেয়ে ৮ম শ্রেণীতে লেখাপড়া করে।

ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী বলেন, বিয়ের পর থেকে স্বামী সংসার কন্যাদের নিয়ে ভালোভাবেই দিন কাটছিল। বেশ কিছুদিন যাবত শাশুড়ির সাথে টানাপোড়ন চলছিল। এই টানাপোড়ন থেকে রক্ষা পেতে বদিউল আলম হুজুরের সরণাপন্ন হই।

জানতে পারি বদিউল হুজুর তাবিজ তুমানের মাধ্যমে বিভিন্ন সমস্যা সমাধান করেন। তাই বদিউল হুজুরকে বিষয়টি জানালে তিনি এই সমস্যার সমাধান করবেন বলে কথা দেয়। একদিন তিনি তাবিজ দেওয়ার কথা বলে লাকসাম পৌরসভা পশ্চিমগাঁও এলাকা একটি বাসায় নিয়ে যান। ওখানে গিয়ে তিনি বলেন এ ব্যাপারে তাবিজ দিলে অবশ্যই কুফুরির মাধ্যমে দিতে হবে। আমার অনিচ্ছা সত্ত্বেও কিছু বুঝে উঠার আগেই বদিউল আমার উপর ঝাপিয়ে পড়ে এবং জোরপূর্বক আমাকে ধর্ষন করে। তারপর নাপাক শরীরে কুফুরি তাবিজ দিয়ে আমাকে বিদায় করে। মান সম্মানের ভয়ে ওই সময় ব্যাপারটা আমি কারো কাছে প্রকাশ করিনি। ওই প্রবাসী কান্না জড়িত কণ্ঠে বলে এখন আমি কি করিবো।

উত্তরদা ইউনিয়নের স্থানীয় মেম্বার রিয়াজ বলেন, এব্যাপারে আমি লোকমুখে শুনেছি। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
দৌলতপুর গ্রামের সর্দার গোলাপ হোসেন বলেন, বিষয়টি খুবই দুঃখ জনক। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

অভিযুক্ত বদিউল আলম (হুজুর) মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোনটি বন্ধ রয়েছে। এ ব্যাপারে তার স্ত্রীর সাথে কথা বললে তিনি কোন কথা বলতে রাজি হননি।