শহীদ মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান
স্টাফ রিপোর্টার:
কুমিল্লা সদরের উজিরদিঘীরপাড়ে শহীদ মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরের সহকারী উপজেলা শিক্ষা অফিসার ও এই বিদ্যালয়ের সভাপতি মোঃ আনোয়ার হোসেন চৌধুরী ।
শহীদ মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে কুলছুম । এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন ।
দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের মেধাবী শিক্ষার্থীবৃন্দ হলেন ৫ম শ্রেণী তে প্রথম হয়েছেন মাসরুর হোসেন রুপম,
দ্বিতীয় – তোয়া আহমেদ ও তৃতীয় হয়েছেন নবনিতা সূত্রধর। চতুর্থ শ্রেণীতে প্রথম হয়েছেন আফ্রিদা হাছান লাইগা, দ্বিতীয় হয়েছেন মোঃ সোহান হায়দার ও তৃতীয় হয়েছেন সামিয়া সুলতানা।

