,

শাহরাস্তিকে মাদকমুক্ত করতে উপজেলা নির্বাহী অফিসার হাবিব উল্লাহ মারুফের বিশেষ অভিযান

আজকের কুমিল্লা ডট কম :
April 30, 2018
news-image

মো: জাহাঙ্গীর আলম হৃদয় :
চাঁদপুর শাহরাস্তি উপজেলাকে মাদকমুক্ত করতে রাত দিন অভিযান চালাচ্ছেন উপজেলার নির্বাহী অফিসার মো: হাবিব উল্লাহ মারুফ। তিনি প্রতিদিন অফিসিয়াল কাজের পাশাপাশি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত মাদকমুক্ত দেশ ও সমাজ গড়ার স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।

উপজেলা নির্বাহী অফিসার হাবিব উল্লাহ মারুফ দেশ ও সমাজ থেকে বাল্যবিবাহ, যৌতুক প্রথা, মাদক, জঙ্গি, সন্ত্রাস নির্মুল করতে সকলের সহযোগিতা চেয়েছেন। মাদকমুক্ত সমাজ গড়ার কাজে সহযোগিতা করছেন সহকারি কমিশনার (ভূমি) লিটুস লরেন্স চিরান, মাধ্যমিক শিক্ষা অফিসার আহসান উল্লা চৌধুরী প্রমুখ।