,

শুক্রবার চাঁদপুর আসছেন শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপি

আজকের কুমিল্লা ডট কম :
February 28, 2019
news-image

 

মাসুদ হোসেন, চাঁদপুর:
চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি একদিনের সফরে শুক্রবার (১ মার্চ) চাঁদপুর আসছেন। তিনি এদিন ঢাকা থেকে নৌ-পথে চাঁদপুর আসবেন। উক্ত সফরে তিনি গার্ড অব অনার গ্রহণ করবেন। এছাড়াও একাধিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

শিক্ষামন্ত্রী শুক্রবার (১ মার্চ) সকাল ৮টায় নৌ-পথে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে যাত্রা করবেন।
চাঁদপুরে পৌঁছে প্রথমেই সকাল পৌনে ১০টায় চাঁদপুর সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ করবেন। সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ে জাতীয় ভোটার দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।

সকাল ১১টায় পুরাণবাজারে বেগম ইন্ডাস্ট্রিজের স্বত্বাধিকারীর স্ত্রী আমেনা বেগমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে যোগদান এবং বেলা ১২টায় তাঁর অধীনস্থ কর্মকর্তা মাইনুদ্দিনের বিয়ের অনুষ্ঠানে যোগদান করবেন।

শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি দুপুর ২টায় নৌ-পথে ঢাকার উদ্দেশ্যে চাঁদপুর ত্যাগ করবেন।